সাতক্ষীরার চার আসনেই জামায়াতের জয়
সাতক্ষীরা জেলা প্রতিনিধি -ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এ সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
সাতক্ষীরা–১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ২ লাখ ২০ হাজার ৩৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট।
সাতক্ষীরা–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক ২ লাখ ৬০ হাজার ৮২৩ ভোট পেয়ে জয়লাভ করেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট।
সাতক্ষীরা–৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ১ লাখ ৫৫ হাজার ১২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) ডাক্তার শহিদুল আলম পেয়েছেন ৮৩ হাজার ৪৬২ ভোট।
সাতক্ষীরা–৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম ১ লাখ ৫৪ হাজার ৬২ ভোট পেয়ে জয়লাভ করেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলার চারটি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































